`মকবুল' নাটকে দুই বিদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা মীর সাব্বির পরিচালিত প্রথম ধারাবাহিকে এবার দুই বিদেশিকে অভিনয় করতে দেখা যাবে। এঁরা হলেন ফ্রান্সের কোয়েন্টিন ডেলাস ও ইংল্যান্ডের লরা গিজবি। সম্প্রতি ঢাকা ও এর আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে মকবুল নাটকের শুটিংয়ে অংশ নেন এই দুই বিদেশি। জানা গেছে, নাটকে তাদের স্বরূপেই উপস্থাপন করা হবে। নাটকের সংলাপগুলো তারা নিজ ভাষায় দেবে বলে জানান পরিচালক নিজে।নাটকের কাহিনিতে দেখা হবে, দুই বিদেশি ঢাকা এসে কেনাকাটা করতে বিভিন্ন শপিং মলে যাবে। সেখানে তাদের সহযোগী হিসেবে থাকবে স্বাগতা। এদিকে স্বাগতার সঙ্গে পরিচয়ের সূত্র ধরে বিদেশিদের সঙ্গে সখ্য গড়ে ওঠে মকবুলেরও। তারপর এই দুই বিদেশি মকবুলকে একটি বে্লজার ও শার্ট-প্যান্ট উপহার দেয়। ঘটনাক্রমে বে্লজারের পকেটের মধ্যে বেশ কিছু বিদেশি টাকা পায় সে। তারপর সহজ-সরল মকবুল তা ফেরত দেওয়ার জন্য খঁুজে তাদের হোটেলে এসে হাজির হয়। এতে দুই বিদেশি অবাক হয়। এভাবে আরও নানা ঘটনার মধ্য দিয়ে মকবুল নাটকে দুই বিদেশিকে দেখানো হবে।নাটকে দুই বিদেশিকে নেওয়া প্রসঙ্গে অভিনেতা ও পরিচালক মীর সাব্বির বললেন, `বিদেশিদের আমাদের দেশ সম্পর্কে একটা ভুল ধারণা রয়েছে। এ নাটকটির মাধ্যমে আমি তার উত্তর দেওয়ার চষ্টো করেছি।'এ ছাড়া সংলাপগুলো ইংরেজিতে দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, `আসলে একজন মানুষের আবেগ ও অনুভূতি প্রকাশ করার জন্য ভাষা কোনো বিষয় নয়। এখানে মুখ্য বিষয় হচ্ছে অভিব্যক্তি। আমার মনে হয়েছে ওই বিষয়টা এই দুই বিদেশি খুব ভালোভাবেই করতে পেরেছে। এমনকি তারা বেশ ভালোই অভিনয় করেছে বলে আমার মনে হয়।'পরিচালক সূত্রে জানা গেছে, ১৯ পর্ব থেকে মকবুল নাটকে দুই বিদেশিকে দেখা যাবে।